বাড়িরাজ্যনিজের কন্যাকে ধর্ষণ করে গ্রেফতার পিতা

নিজের কন্যাকে ধর্ষণ করে গ্রেফতার পিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মার্চ :একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে কমলপুর মহকুমা সালেমা থানার অন্তর্গত এলাকায়। নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সালেমা থানার পুলিশ।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় পাঁচ মাস আগে কাজের উদ্দেশ্যে তিনি ব্যাঙ্গালোরে যান এবং সেই সময় তার ছেলে মেয়েকে তার বাবার কাছে রেখে যান। অভিযোগ অনুযায়ী, ওই সময় অভিযুক্ত পিতা সুযোগ নিয়ে একাধিকবার তার নাবালিকা কন্যাকে ধর্ষণ করে। সম্প্রতি মহিলা বাড়িতে ফিরে আসার পর মেয়েটির পায়ের অস্ত্রপ্রচারের জন্য ধলাই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নাবালিকা মেয়েটি তার মাকে পুরো ঘটনাটি জানায়। ঘটনার পর স্বামীর বিরুদ্ধে ঘটনার গুরুত্ব বিবেচনা করে সালেমা থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং প্রাথমিক তদন্তে ঘটনা সত্যতা পাওয়া যায় বলে জানায় পুলিশ। এরপর অভিযুক্তকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। শনিবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য