Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য মেলা থেকে ফেরার পথে অপহরণ গৃহবধূ

মেলা থেকে ফেরার পথে অপহরণ গৃহবধূ

মেলা থেকে ফেরার পথে অপহরণ গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর: পতিছড়ি মেলা থেকে শনিবার ভোর রাতে স্বামী-স্ত্রী নিজ বাইকে করে বাড়ি ফেরার সময় স্বামীকে মারধর করে স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার বিবরণে জানা যায় কিল্লা থানাধীন জলেমার বাসিন্দা রানা বাহাদুর জমাতিয়া এবং তার স্ত্রী আলেনী সকি জমাতিয়া দুজনে মেলাতে যায়।

 তারা দুইজন স্বামী-স্ত্রী পতিছড়ি মেলা থেকে এদিন ভোর রাতে বাইকে করে বাড়ি ফেরার সময় উদয়পুর টেপানিয়া এলাকায় আসতেই তাদের পেছনে থাকা একটি অলটো গাড়িতে তিন থেকে চার জন মিলে প্রথমে তাদের বাইকে ধাক্কা দেয়l রানা বাহাদুরের স্ত্রী বাইক থেকে ছিটকে পড়ে যায়। পরে স্ত্রীকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা স্বামীকে এলোপাথারী বেধড়ক মেরে রাস্তায় ফেলে দিয়ে স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এবং রানা বাহাদুরকে মারধর করে বলে অভিযোগ।ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজন অভিযুক্ত সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। আর কে পুর থানায় তিনজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha