স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মার্চ : অল ত্রিপুরার স্কুল কম্পিউটার শিক্ষা সংঘের প্রথম দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। আগরতলা মুক্তধারা অডিটরিয়াম হলে হয় এই সম্মেলন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নারায়ণ নাহা, সভাপতি ভবেশ চক্রবর্তী, কনভেনার শুভঙ্কর রায় সহ অন্যান্যরা।
সভাপতি ভবেশ চক্রবর্তী বলেন তাদের দীর্ঘদিনের দাবি চাকরির স্থায়িত্ব এবং বেতন ভাতা যেন সঠিকভাবে প্রদান করা হয়। এই বিষয় নিয়ে বহুবার সরকারের দারস্থ হয়েছে তারা। অথচ তাদের দাবি পূরণ হচ্ছে না। আজকের সম্মেলন থেকে তাদের এই দাবি পূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান