স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মার্চ : রণবীর দেবনাথের গুলি কাণ্ডের ঘটনা রীতিমতো বিশালগড়বাসীকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। দিন দুপুরে প্রকাশ্যে ঠিকাদারের বাড়ি ঘরে এবং সামাজিক মাধ্যমে হুমকি এবং গুলি করার অভিযোগ করেছে তার বিরুদ্ধে। তার নেতৃত্বে রয়েছে বিশালগড়ে বড় একটা যুব টিম। মাথায় রয়েছে রাষ্ট্রবাদীদের আশীর্বাদ। পুলিশ এই চুনোপুঁটিকে জালে তুলতে না পারার নাটক মঞ্চস্থ করে চলেছে। মানুষ এইগুলি দেখে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে। এরই প্রতিবাদের সরব হল সিপিআইএম।
বৃহস্পতিবার সকাল নয়টার নাগাদ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে আরক্ষা প্রশাসনকে পুতুল বানিয়ে চেয়ারে বসিয়ে বিক্ষোভ দেখায় সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিমা মজুমদারের নেতৃত্বে কর্মী সমর্থকরা। তারা দাবি করেন সারা রাজ্যে তুলনায় সন্ত্রাসের দিক দিয়ে এক নাম্বারে রয়েছে বিশালগড় মহকুমা। সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিমা মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে সন্ত্রাস, অরাজকতা, লুটরাজ এবং নেশার বাণিজ্য সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ চলছে।
আর এইগুলির ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে বিশালগড়। বর্তমানে বিশালগড় বাসীর অধিকার ভুলন্ঠিত। পুলিশ নির্বিকার। আইনি পদক্ষেপ নিতে ব্যর্থ পুলিশ। বিশালগড় বাসীর সঙ্গে প্রতিদিন অন্যায় কাজ এবং গণতান্ত্রিক অধিকার হরণ চলছে। তিনি আরো দাবি করেন বিশালগড় বর্তমানে সারা রাজ্যের সঙ্গে অস্ত্রের ভান্ডারে এগিয়ে গেছে। আর এগুলির প্রতিবাদ জানিয়ে আগে বহুবার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, জেলা পুলিশ আধিকারিক থেকে শুরু করে থানার ওসিদের বহুবার স্মারকলিপি দেওয়া হয়েছে। অথচ কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি তারা। তাই বহুবার মকুমার শাসক কার্যালয়ের সামনে খোলা স্মারক লিপি ঝুলিয়ে দেওয়া হচ্ছে। শাসক দল বিজেপির দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, সমাজদ্রোহির কারখানা তৈরি করেছে বিজেপি। শুধু তাই নয় দলীয় পদে বসানো হচ্ছে এই সমাজদ্রোহীদের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান