Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য দোকান ভাড়া ফাঁকি দেওয়া দোকানগুলিকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিল নিগম

দোকান ভাড়া ফাঁকি দেওয়া দোকানগুলিকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিল নিগম

দোকান ভাড়া ফাঁকি দেওয়া দোকানগুলিকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিল নিগম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মার্চ : সরকারি অর্থ সঠিকভাবে প্রদান না করলে উন্নয়নে ব্যাঘাত ঘটে। কিন্তু এই রাজ্যে যুগ যুগ ধরে সরকারি কর ফাঁকি দেওয়া একাংশ সুযোগ সন্ধানী মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই আরো কঠোর হলো নিগম! রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনি থেকে আখাউড়া রোড পর্যন্ত যে সমস্ত ব্যবসায়ী দোকানের বকেয়া ভাড়া মিটিয়ে দেয়নি তাদের দোকানে গিয়ে মালিকদের চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিল টাস্কফোর্স।

 তারা জানান, বুধবার মহারাজগঞ্জে বাজারের মোট ১৩ টি দোকানে তালা জড়িয়ে দেওয়া হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বকেয়া কর না মিটিয়ে দিয়ে ব্যবসা করে আসছিলেন। তারপর দোকান সিল করে দেওয়ার পর কিছু কিছু ব্যবসায়ী বকেয়া মিটিয়েছে। এখন তাদের দোকান খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার একইভাবে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী থেকে আখাউড়া রোড পর্যন্ত যে সমস্ত ব্যবসায়ী ভাড়া ফাঁকি দিয়ে আসছে তাদের দোকানে গিয়ে ২৪ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। তারা যদি ২৪ ঘন্টার মধ্যে বকেয়ার টাকা মিটিয়ে না দেয় তাহলে শুক্রবার সকাল বেলা তাদের দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha