Tuesday, March 24, 2026
বাড়িরাজ্যএডিসি নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করল প্রদেশ বিজেপি

এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করল প্রদেশ বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মার্চ :  সৌজন্যমূলকভাবে দুই দলের নেতৃত্বের সঙ্গে কথা বলার পর আসন্ন এডিসি নির্বাচনে একলা চল নীতি গ্রহণ করল শাসক দল বিজেপি। বিজেপির সাথে জোট শরিক তিপ্রা মথা কিংবা আইপিএফটি কারো জোট হল না এডিসি নির্বাচনে।

শেষ পর্যন্ত বিজেপি নির্বাচনে একক ভাবে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এডিসি-র ২৮ আসনের মধ্যে ২৮ আসনেই একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এডিসি নির্বাচনে বিজেপির প্রার্থীরা হল ১ নং দামছড়া-জম্পুই কেন্দ্রে রবীন্দ্র রিয়াং, ২ নং মাছমারা কেন্দ্রে মঞ্জু রানী সরকার, ৩ নং দশদা কাঞ্চনপুর কেন্দ্রে শৈলেন্দ্র নাথ, ৪ নং করমছড়া কেন্দ্রে বিমল কান্তি চাকমা, ৫ নং ছামনু কেন্দ্রে এসমেল জয় ত্রিপুরা, ৬ নং মনু –ছৈলেংটা কেন্দ্রে সুকেশ দত্ত বড়ুয়া, ৭ নং ডেমছড়া-কচুছড়া কেন্দ্রে বিপিন দেববর্মা, ৮ নং গঙ্গানগর-গণ্ডাছড়া কেন্দ্রে ভূমিকা নন্দ রিয়াং, ৯ নং হালাহালি–আশারামবাড়ি কেন্দ্রে অনন্ত দেববর্মা, ১০ নং কুলাই-চাম্পাহাওর কেন্দ্রে বিমল দেববর্মা, ১১ নং মহারানীপুর-তেলিয়ামুড়া কেন্দ্রে বিল্লু জামতিয়া, ১২ নং রামচন্দ্রঘাট কেন্দ্রে ডেভিড দেববর্মা, ১৩ নং সিমনা-তমাকারি কেন্দ্রে ইন্দ্রজিৎ দেববর্মা, ১৪ নং বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রে রণবীর দেববর্মা, ১৫ নং জিরানিয়া কেন্দ্রে অভিজিৎ দেববর্মা, ১৬ নং মান্দাইনগর-পুলিনপুর কেন্দ্রে রাজেশ দেববর্মা,১৭ নং পেকুয়ারজলা-জন্মেজয়নগর কেন্দ্রে মাজি দেববর্মা, ১৮ নং টাকারজলা-জম্পুইজলা কেন্দ্রে নির্মল দেববর্মা, ১৯ নং আমতলি-গোলাঘাটি কেন্দ্রে কানুরাজ দেববর্মা, ২০ নং কিল্লা-বাগমা কেন্দ্রে অমর জমাতিয়া, ২১ নং মহারানি-চেলাগাং কেন্দ্রে সম্রাট জামাতিয়া, ২২ নং কাঠালিয়া-মির্জা-রাজাপুর কেন্দ্রে পদ্মলোচন ত্রিপুরা, ২৩ নং অম্পিনগর কেন্দ্রে সওদাগর কলই, ২৪ নং রাইমাভ্যালী কেন্দ্রে সমীর রঞ্জন ত্রিপুরা, ২৫ নং নতুনবাজার-মালবাসা কেন্দ্রে অবীন্দ্র রিয়াং, ২৬ নং বীরচন্দ্রনগর-কলসি কেন্দ্রে সঞ্জিব রিয়াং, ২৭ নং পূর্ব মুহুরিপুর- ভুরাতলী কেন্দ্রে অভিজিৎ ত্রিপুরা এবং ২৮ নং শিলাছড়ি-মনুবনকুল কেন্দ্রে কানিজং মগ।সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতির সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা।

এইদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি জানান বিজেপির পুরাতন এমডিসিদের মধ্যে ২ জনকে পরিবর্তন করা হয়েছে। অপরদিকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান বিজেপি তার জোট শরিকদের সাথে আলোচনা করেছে। আইপিএফটি-র সাথেও আলোচনা হয়েছে। কিন্তু তারা বেশি সংখ্যক আসন চাইছে। যার কারনে তাদের সাথে জোট হয় নি। তাই বিজেপি শেষ মুহূর্তে নির্বাচনে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য