স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মার্চ : দিনক্ষণ পরিবর্তন না হলে আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে টিটিএএডিসি নির্বাচন। এর আগে জল্পনা দিয়ে রেখে সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করল আইপিএফটি। এদিন আগরতলা স্থিত দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এডিসি-র ৯ টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল দলের রাজ্য স্তরের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি-র সাধারন সম্পাদক স্বপন দেববর্মা, দলের সহ সভাপতি প্রদীপ দেববর্মা, সিন্দু চরণ জামাতিয়া, কৃষ্ণ কান্ত জামাতিয়া সহ অন্যান্যরা।

সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান প্রথম দফায় এইদিন ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন ১ নং দাম ছাড়া জম্পুই কেন্দ্রের উদাররাম রিয়াং, ১১ নং মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রের ধনঞ্জয়ের রিয়াং, ১২ রামচন্দ্রঘাটে স্বপন দেববর্মা, ১৩ সীমনা তোমাকারি কেন্দ্রে রাজেন্দ্র দেববর্মা, ১৯ আমতলী গোলাঘাটে কেন্দ্রে বিকাশ দেববর্মা, ২১ কম্পিনগর কেন্দ্রে যশোদা রানী জমাতিয়া, ২৪ রাইমাভ্যালি কেন্দ্রে চরণবাসী ত্রিপুরা, ২৫ নতুন বাজার মালবাসা কেন্দ্রে প্রণব ত্রিপুরা এবং ২৬ বীরচন্দ্র নগর কলসি কেন্দ্রে জিতিরাম ত্রিপুরা প্রার্থী হয়েছেন। তাঁরা মঙ্গলবার নিজ নিজ রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেবে। মঙ্গলবার দলের পক্ষ থেকে বাকি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানান দলের নেতৃত্ব। উল্লেখ্য, বিজেপি-র সঙ্গে শরিক আইপিএফটি আসন সমঝোতা করে লড়াই করবে কিনা সেটা নিয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আসন্ন নির্বাচনে।

