বাড়িরাজ্যএসপিও -তে নিয়োজিত কর্মীরা এবার দশ দফা দাবিতে সরব হলেন সারা রাজ্যে

এসপিও -তে নিয়োজিত কর্মীরা এবার দশ দফা দাবিতে সরব হলেন সারা রাজ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মার্চ : সহজ সরল ভাবে এসপিও -তে নিয়োজিত কর্মীরা এবার দশ দফা দাবিতে সরব হলেন সারা রাজ্যে। সোমবার আগরতলা এবং ধর্মনগরে এসপিও জওয়ানদের পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবি মূলত, এসপিও-দের চাকরি নিয়মিত করণ করা, পুলিশের ন্যায় এসপিওদের এন পি এস স্কিম চালু করা, পুলিশের মত এসপিওদের পোশাক অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স, রাইফেল অ্যালাউন্স, মেডিকেল এলাউন্স প্রদান করা, ১২ মাসে ১৩ বার বেতন প্রদান করা, ডিএ এবং টিএ প্রদান করা সহ দশ দফা দাবি উত্থাপন করা হয়। সোমবার সকালে আগরতলা উমাকান্ত ময়দানে জমায়েত হয়।

তারা পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের দারস্থ হতে চেয়েছিলেন। কিন্তু, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ। তাদের আন্দোলন রুখে দিয়ে তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি জেলা পুলিশ সুপারের কর্তৃপক্ষের নজরে আনা হবে। তাদের আর এগোতে হবে না। এদিকে এসপিও -দের পরিবার এবং বিশেষ করে তাদের স্ত্রী জানান বর্তমানে এগারো হাজার ৮০০ টাকা বেতন মিলছে। এই বেতন দিয়ে পরিবার পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ছে। দিন দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং ঔষধপত্রের মূল্য বৃদ্ধি পাচ্ছে। উত্থাপন করেছেন তারা। এদিকে ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার অবিনাশ রাইয়ের হাতে ১০ দফা দাবি সনদ তুলে দেন জেলার এস পি ও জওয়ানদের পরিবার। বিষয়টি পুলিশের শীর্ষস্তর পর্যন্ত যাতে অবগত হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ হয় তার জন্য এই দাবী সনদ বলে জানান তারা।  এদিন আন্দোলন ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য