স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ :রাজ্যে বেকার বিক্ষোভ বাড়ছে। একই সঙ্গে বাড়ছে নিয়মিত নিয়োগ প্রক্রিয়ার দাবি। সোমবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার দারস্থ হয় বেকার যুবক-যুবতীরা। তারা করোনা অতিমানের সময় জীবন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছিলেন বলে দাবি করেন। তাদের বক্তব্য, রাজ্যে প্রায় ১৬০ জনের বেকার নার্স রয়েছেন, যারা করোনা সময় কন্ট্রাকচুয়াল বেসিসে রাজ্যের বিভিন্ন হাসপাতালে, কোভিড সেন্টারে কর্তব্য পালন করেছিলেন।
তৎকালীন সময়ে দপ্তর দ্বারা তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল পরবর্তী সময়ে যখন শূন্যপদ পূরণ করা হবে, তখন তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কিন্তু ২০২১ থেকে এখন পর্যন্ত তাদের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো রকম হেলদোল নেই বলে তাদের অভিযোগ। সোমবার বেকার নার্সরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে এসে ডেপুটেশন দিয়ে নিয়মিত চাকরির দাবি করেন। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ দেবশ্রী দেববর্মা আশ্বস্ত করেছেন অবশ্যই তাদের বিষয়টা উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান