দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ
স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ :ত্রিপুরা ফায়ার সার্ভিসে ৩০৪ জন ফায়ারম্যান এবং ২৫ জন ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি তুলল চাকরি প্রত্যাশী যুবকরা। দীর্ঘ চার বছর ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে। এখন পর্যন্ত দুবার তাদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। অথচ দুইবার লিখিত পরীক্ষা গ্রহণ করার পরেও শূন্যপদ পূরণ করার কোন উদ্যোগ গ্রহণ করছে না দপ্তর। চাকরি প্রত্যাশী যুবকরা একাধিকবার দপ্তরের অধিকার্তার কার্যালয়ে আসলে তাদের কোনরকম প্রতিশ্রুতি দিতে পারছে না আধিকারিকরা।
২০২৩ সালে জানুয়ারি মাসে একবার লিখিত পরীক্ষা হয়েছিল। ২০২৫ সালে স্বচ্ছ ভাবে লিখিত পরীক্ষা হয়নি বলে দাবি করে পুরো লিখিত পরীক্ষার প্রক্রিয়া বাতিল করা হয়। পরবর্তী সময় ২০২৫ সালের ডিসেম্বর মাসে আবার লিখিত পরীক্ষা নেওয়া হয়। আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত ফলাফল ঘোষনা করার কোন উদ্যোগ গ্রহণ করছে দপ্তর। কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তা নিয়ে হতাশায় ভুগছে চাকরির প্রত্যাশারা। আজকে তারা অধিকর্তার অফিসে আসার পর তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় ফাইল পাঠানো হয়েছে উপর মহলে। ফাইলে স্বাক্ষর হলে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাবে। তারপরেই তারা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ। হতাশাগ্রস্ত যুবকরা জানায় তারা চাকরি নিয়ে কোনরকম নিশ্চয়তা দেখছে না। একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে যদি চার থেকে পাঁচ বছর কাটিয়ে দেয় তাহলে অনিশ্চিত ভবিষ্যৎ ছাড়া কিছু নয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান