স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মার্চ :জল ও রাস্তা না দিলে ভোট বয়কট করবে এডিসি নির্বাচনে গ্রামবাসী। রবিবার এই কথা বললেন কুয়াইফাং বীরেন্দ্রনগর পঞ্চায়েতের উসামরাই পাড়া ৪ নং ওয়ার্ড এলাকার জনজাতি মহিলা ভোটাররা। তাদের অভিযোগ, উসামরাই পাড়াতে ৪৬ পরিবারের জনগণ জল এবং রাস্তাঘাট কোনটাই মিলছে না।
ছায়ারায় হয়ে উসমরাই থেকে লঙ্কাজয় পাড়া যাওয়ার রাস্তা হচ্ছে ৪ কিলোমিটার। এই রাস্তায় বাম আমলের ইটের সলিং করে দিয়েছিল, কিন্তু ওই ইট সলিং -এর পরিবর্তে ভালো রাস্তা করে দেব বলে তুলে নিয়ে গেল পি ডব্লিউ ডি। এমনটাই অভিযোগ করলেন স্থানীয় লোকজনরা ! কিন্তু আজ পর্যন্ত প্রায় বছর খানিক হয়ে গেলো এখনো কোন হেলদুল নেই।
এখন বর্ষার মরশুমে এসে পড়েছে, অথচ দপ্তর এলাকাবাসীর কথা শুনছে না। ৩৮ জুলাইবাড়ি বিধানসভার কেন্দ্রের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া এবং ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রের এডিসি এমডিসি সঞ্জীব রিয়াং তাদের সমস্যার সমাধান করছে না। চার থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে ঝর্ণার জল সংগ্রহ করে এনে বছর পর বছর কাটছে গ্রামের অসহায় জনজাতি পরিবার গুলির। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আসন্ন এডিসি নির্বাচনে তারা ভোট বয়কট পড়বে।

