বাড়িরাজ্যজম্পুইজলায় ফের সংঘর্ষ, গুলি এবং বোমা নিক্ষেপ মথার কার্যালয়ে, আহত ২, ফেসবুক...

জম্পুইজলায় ফের সংঘর্ষ, গুলি এবং বোমা নিক্ষেপ মথার কার্যালয়ে, আহত ২, ফেসবুক পেজ থেকে প্রদ্যোতের ছবি মুছে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন অনিমেষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মার্চ : এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে শাসকদলের মধ্যে শুরু হয়েছে নতুন করে খেলা। এটা কেমন খেলা সেটা বোঝা মুশকিল জনগণের জন্য। বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি মধ্যে জোট সরকার রাজ্য পরিচালনা করছে। অথচ আসন্ন টিটিএএডিসি নির্বাচন নিয়ে ময়দানে একদল অন্য দলের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করছে। এর পরিণাম কি হতে চলেছে সেটা বলা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

 কারণ, আবারো দুইদলের কর্মী মহলে ব্যাপক সংঘর্ষের ঘটনা সামনে উঠে এসেছে। জম্পুইজলায় তিপরা মথার দলীয় কার্যালয়ে বোমা নিক্ষেপ এবং ৯ রাউন্ড গুলি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা শনিবার রাতে তিপরা মথার বৈঠকের পর। আহত হয় তিপরা মথার দুই কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। আহতদের মধ্যে রয়েছেন অমিত দেববর্মা। তাকে রাতের বেলা স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন সে। তার পায়ে গুরুতর আঘাত লেগেছে। তার অভিযোগের নিশানা ভারতীয় জনতা পার্টির দিকে। বিজেপির ছয় থেকে সাত জন কর্মী এসে মথার দলীয় কার্যালয়ের উপর আক্রমণ চালিয়েছে বলে তার অভিযোগ। এদিকে রাতভর স্থানীয় মন্ডল সভাপতির বাড়ি পাহারা দেয় নিরাপত্তা কর্মীরা। কিছুদিন পূর্বে জম্পুইজলায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার রেশ কাটতে না কাটতে আবারও সন্ত্রাস। চিন্তায় ফেলছে রাজনৈতিক মহলকে।

 এদিকে আচমকাই দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। সোমবার ত্রিপুরা বিধানসভা বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন, বাজেট অধিবেশন ফেলে কি কারণে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হল নতুন করে প্রশ্ন! একই সঙ্গে নিজের ফেসবুক পেজ থেকে প্রদ্যোত কিশোর দেববর্মণের ছবি রিমুভ করে দিলেন তিনি। তা নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। কারণ এমন কি পরিস্থিতি হল যে বিধানসভা বাজেট অধিবেশন পেলে দিল্লির উদ্দেশ্যে রওনা হতে হয়েছে মন্ত্রীকে? শুধু তাই নয়, যে রাজনৈতিক দল থেকে দাঁড়িয়ে তিনি মন্ত্রী হয়েছেন সেই রাজনৈতিক দলের সুপ্রিমোকে কেন প্রোফাইল থেকে মুছে দিতে হলো মন্ত্রীর? এমনটাই প্রশ্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ নাগরিকদের?

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য