স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ : কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ জানিয়েছেন, রাজ্যের ২,১৬,০০০ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রধাণ মন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় সরাসরি ৪৬ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার টাকা সরাসরি ট্রান্সফার করা হয়েছে।
মন্ত্রী এই তথ্য জানান ২২তম কিস্তি বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ করার পর, যেখানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ও উপস্থিত ছিলেন।
আজ আগরতলায় স্টেট অ্যাগ্রিকালচার রিসার্চ স্টেশন, এডি নগরে অনুষ্ঠিত রাজ্য স্তরের অনুষ্ঠানে অংশগ্রহণ করে কৃষি মন্ত্রী বলেন, পিএম কিসান হলো একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যা ফেব্রুয়ারি ২০১৯ সালে চালু হয়েছিল। প্রকল্পের লক্ষ্য হলো কৃষকদের আর্থিক সহায়তা প্রদান ও তাদের আয় বৃদ্ধি করা।
তিনি জানান, যদিও প্রকল্পটি ১ ডিসেম্বর ২০১৮ থেকে কার্যকর, তবে রাজ্যে এর বাস্তবায়ন পরবর্তী বছর থেকে শুরু হয়। প্রকল্পের আওতায় প্রদত্ত আর্থিক সহায়তা কৃষকরা কৃষি সামগ্রী ক্রয় এবং ঘরোয়া খরচ মেটাতে ব্যবহার করতে পারেন। পুরো ব্যয়ভার কেন্দ্র সরকার বহন করে।
মন্ত্রী আরও জানান, প্রকল্পে উপযুক্ত কৃষক পরিবার প্রতি বছর ৬,০০০ টাকা পান, যা তিনটি সমান কিস্তিতে (প্রতি কিস্তি ২,০০০ টাকা) সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।
মন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে ২১তম কিস্তি পর্যন্ত ১১ কোটি ১ লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ৪ লাখ কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তরিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, রাজ্য সরকারের নিবেদিত প্রচেষ্টা এবং কেন্দ্রের বিশেষ উদ্যোগের কারণে, ROFR এলাকার কৃষি জমির মালিকানা প্রাপ্ত কৃষকরাও প্রকল্পের সুবিধা পাচ্ছেন।
মন্ত্রী জানানত্রিপুরায় ২১তম কিস্তি পর্যন্ত মোট ২,৮৫,৫২১ কৃষককে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৯৩১ কোটি ৫৩ লাখ টাকা প্রদান করা হয়েছে ।
মন্ত্রী বলেন, আজ বিকাল ৫টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম থেকে ডিজিটালভাবে বোতাম টিপে- পি এম কিষাণ এর ২২তম কিস্তি সরাসরি অন্যদাতার অ্যাকাউন্ট এ ট্রান্সফার করেছেন।
তিনি আরও বলেন, এই উপলক্ষে দেশের ৯ কোটি ৩২ লাখেরও বেশি উপযুক্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১৮,৬৩০ কোটি টাকা স্থানান্তরিত করা হয়ে গেছে।
মন্ত্রী বলেন আমাদের ত্রিপুরায়, ২,১৬,০০০ উপযুক্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ৪৬ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার টাকা সরাসরি ট্রান্সফার করা হয়েছে।

