Tuesday, March 10, 2026
বাড়িরাজ্যআইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এডিসি নির্বাচনকে সামনে রেখে মথার বাইক মিছিল

আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এডিসি নির্বাচনকে সামনে রেখে মথার বাইক মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৯ মার্চ:  এডিসি নির্বাচনকে সামনে রেখে মাঠে নামল তিপ্রা মথা দলের যুব সংগঠন ওয়াই টি এফ। সোমবার বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার প্লে-গ্রাউন্ড থেকে ওয়াই টি এফ-এর উদ্যোগে এক বাইক মিছিলের আয়োজন করা হয়। এইদিনের বাইক মিছিল কয়েক শতাধিক যুবক বাইক নিয়ে অংশগ্রহণ করে।

এইদিন বাইক মিছিলের সূচনা করেন এডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, ইম উমাশঙ্কর দেববর্মা, সোহেল দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা ও প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা। এইদিনের বাইক মিছিলটি বিশ্রামগঞ্জের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াই.টি.এফ-এর কেন্দ্রীয় সভাপতি সুরজ দেববর্মা জানান এইদিনের বাইক মিছিলটি মূলত থানসার বার্তা দিতে এবং এডিসি নির্বাচনকে সামনে রেখে এই বাইক মিছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন এডিসি দখল করবেন। সুরজ দেববর্মা পাল্টা বলেন এডিসিকে কোন ভাবেই দখল করতে দেওয়া হবে না। ২০২৮ সালে ত্রিপুরা বিধানসভা দখল করার জন্য তিপ্রা মথার কর্মী সমর্থকরা শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে। উল্লেখ্য, আইন কি শুধুমাত্র সাধারণ নাগরিকদের জন্য? নাহলে কেন হেলমেট পরিধান না করে বাইক মিছিল করছে মথা? কোথায় প্রশাসন? যেখানে মন্ত্রী ও প্রশাসনিক কর্মীরা উপস্থিত সেখানে আইন সঠিকভাবে পালন করার কথা। কিন্তু সরকারে থাকা একটা দল আইনকে বুড়ো আঙ্গুল দেখালে এভাবে!

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য