Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য সমাজ কল্যাণ কেন্দ্রের করুন অবস্থা, মাথা ছাড়া দিয়েছে নেশার আসর

সমাজ কল্যাণ কেন্দ্রের করুন অবস্থা, মাথা ছাড়া দিয়েছে নেশার আসর

সমাজ কল্যাণ কেন্দ্রের করুন অবস্থা, মাথা ছাড়া দিয়েছে নেশার আসর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ মার্চ : রাজধানীর দক্ষিণ ইন্দ্রনগর এলাকার সমাজ কল্যাণ কেন্দ্রের করুন অবস্থা। গোটা সমাজ কল্যাণ কেন্দ্র ভুতুড়ে বাড়ি হয়ে আছে। আবর্জনা স্তূপ, আগাছা যেন গোটা কেন্দ্রটি গ্রাস করে ফেলেছে। পূবর্তন সরকারের আমলে এই সমাজ কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল স্থানীয় ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এবং খেলাধুলার জন্য। এই কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে ছিল নিঃভাঃ মহিলা খাদ্য পর্ষদ, ত্রিপুরা। গত সাত আট বছর ধরে কোন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী এই সমাজ কল্যাণ কেন্দ্রে আসছেন না।

 অযত্নের কারণে বর্তমানে এই সমাজ কল্যাণ কেন্দ্রটি আর মানুষের সময় কাটানোর জায়গা নয়, নেশা কারবারিদের নিরাপদ জায়গা হয়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে এলাকার এবং বহিরাগত কিছু নেশা কারবারি এসে আসর বসায় এই সমাজকল্যাণ কেন্দ্রে। সমাজকল্যাণ কেন্দ্রের ভেতর থাকা চেয়ার টেবিল সহ অন্যান্য সরঞ্জাম গুলিও ভাঙ্গাচোরা অবস্থায় পড়ে আছে। বর্তমানে এই ভুতুড়ে বাড়ির সামনে দিয়ে সন্ধ্যার পর মহিলারা আসা যাওয়া করতে ভয় পায়। কারণ ভেতরে বসে থাকে নেশা কারবারিদের আসর। অতিষ্ঠ আশেপাশের বাড়ি ঘরের লোকজন। এখন দেখার বিষয় সংবাদ প্রকাশ হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha