Saturday, March 7, 2026
বাড়িরাজ্যসংসদ ফান্ড থেকে ফিল্টার স্থাপন করলেন রাজীব

সংসদ ফান্ড থেকে ফিল্টার স্থাপন করলেন রাজীব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ মার্চ : রাজধানীর রামঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়ে মধ্যে সাংসদ ফান্ড থেকে পানীয় জলের একটি ফিল্টার স্থাপন করা হয়। শনিবার ফিল্টারটির উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সংসদ বক্তব্য রেখে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পিছে হাঁটা যায় না।

 নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ে পানীয় জলের বন্দোবস্ত ছিল না। স্থানীয়দের কাছ থেকে যখন এই বিষয়ে তিনি অবগত হতে পেরেছেন তখন সংসদের ফান্ড থেকে বিধানসভা এলাকার অন্তর্গত প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য ওয়াটার কুলার এবং ওয়াটার পিউরিফাই ফিল্টার স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন আগামী দিন আরো কিছু যদি করার থাকে তাহলে সেটাও তিনি করবেন। পঠন পাঠনের সঙ্গে যেন সামাজিক মূল্যবোধ ছাত্রছাত্রীদের মধ্যে জাগ্রত হয় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য