Monday, August 10, 2026
বাড়ি রাজ্য রান্নার গ্যাসের মূল্য এবং বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি

রান্নার গ্যাসের মূল্য এবং বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি

রান্নার গ্যাসের মূল্য এবং বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ মার্চ : দিন দিন বাড়ছে জিনিসপত্রের দাম। তার উপর একটি সংসার চালানোর জন্য হাজারও খরচ রয়েছে। সবমিলিয়ে যেন নিত্যনৈমিত্তিক খরচ সামলানোই দায়। তার ফলে মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ পড়ছে। এরমধ্যে আবার এক রাতে বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের মূল্য এবং বাণিজ্যিক গ্যাসের মূল্য। যার রীতিমতো মধ্যবিত্তের নাভিশ্বাস উঠবে সেটা নির্দ্বিধায় বলা যায়।

 নতুন করে ১৪ কেজি রান্নার গ্যাসের মূল্য ৯৭৮ টাকা ৪০ পয়সা থেকে বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৩৮ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের মূল্য। অপরদিকে বাণিজ্যিক গ্যাসের মূল্য এক রাতে ১১৪ টাকা বৃদ্ধি পেয়েছে। আগে বাণিজ্যিক গ্যাসের মূল্য ছিল ২২৫৫ টাকা। বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ২৩৬৯ টাকা। শনিবার সকাল থেকে বিভিন্ন গ্যাস এজেন্সির মধ্যে লক্ষ্য করা গেছে গ্রাহকদের মধ্যে চরম অসন্তুষ। এক লাফে গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়া প্রভাব পড়বে সাধারণ নাগরিকদের উপর বলে মনে করছে অনেকে। কারণ আয় উপার্জন তেমন বৃদ্ধি হচ্ছে না। ফলে সরকারি কর্মচারী ও ব্যবসায়ী ছাড়া সাধারণ মানুষের উপর বিশাল প্রভাব বলা চলে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha