বাড়িরাজ্যদুটি অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি একজন, উদাসীন দপ্তর

দুটি অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি একজন, উদাসীন দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ২ মার্চ :  মডেল ত্রিপুরার নজির গড়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকরা। তাঁদের উদাসীনতায় দুটি অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি একজন। অন্ধকারে ঠেলে দিচ্ছে কচিকাঁচাদের ভবিষ্যৎ এবং বারোটা বাজিয়ে দিচ্ছে একমাত্র পুষ্টিকর প্রকল্পের। ঘটনা মেলাঘর থানার অন্তর্গত দশরথ বাড়ি এডিসি ভিলেজের মধুচরণ পাড়া এলাকায়। জানা যায়, মধুচরণ পাড়ার প্রায় এক কিলোমিটারের মধ্যে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি মধুচরণ পাড়ায়, অপরটি বঙ্কবাড়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র। গত চার মাস ধরে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গাফিলতির কারণে বঙ্ক বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোন শিক্ষিকা নেই।

যার ফলে শিক্ষিকা বিহীন অবস্থায় চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। কিন্তু মেলাঘর সিডিপিও অফিসের পক্ষ থেকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয় পালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পুষ্পরানি দেবনাথকে কিন্তু একজন শিক্ষিকাকে দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আর অন্যদিকে ব্যাহত হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারের কচিকাঁচাদের পাঠদান, যদিও এই সমস্যার সমাধানে কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। তবে সঠিক নিয়োগ প্রক্রিয়ার সম্পন্ন করতে ব্যর্থ সংশ্লিষ্ট দপ্তর যার ফলে আজ এই পরিণতি। পুষ্পরানী সপ্তাহে তিন দিন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্ব পালন করছেন, বাকি তিন দিন অপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্ব পালন করছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি আরো জানিয়েছেন, একসঙ্গে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। অবিলম্বে শূন্যপদটি পূরণ করলে সমস্যার সমাধান হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তবে গোটা সমস্যাটি দপ্তরের সি.ডি.পি.ইউ থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের কারণেই সৃষ্টি হয়েছে বলে মনে করছে অনেকে। দলমত না দেখে কচিকাঁচাদের স্বার্থে দিদিমনি নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল আধিকারিকদের। কিন্তু সেটা না করে এলাকার জনপ্রতিনিধিরা কার নাম বেঁছে দেবে সেদিকে চেয়ে আছেন আধিকারিকরা। এতে করে কচিকাঁচাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আধিকারিকরা।  এমনটাই মনে করছে সচেতন নাগরিক মহল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য