স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : সুপ্রিম কোর্টের রায় অনুসারে এবং রাজ্যের হাইকোর্টের রায় অনুসারে গ্রেজুইটি প্রদান করা, নিয়মিতকরণের দাবিতে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পারদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করেন। সরকার তাদের জন্য আন্তরিক।
একইসঙ্গে সংগঠনের এক নেত্রী দাবি তোলেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবী দাওয়া নিয়ে মাঠে নামতে চাইছে। মুখ্যমন্ত্রী পর্যন্ত তাদের সঙ্গে দেখা করতে চাইছে না বলে জানান। তাদের দীর্ঘদিনের দাবি আদালতের রায় মেনে সরকার যেন তাদের নিয়মিতকরণ করে এবং গ্রেচুইটি প্রদান করা হয়। কিন্তু সরকার কোন এক অজ্ঞাত কারণে সেই দাবি কর্ণপাত করছে না। তাই এক প্রকার ভাবে ক্ষোভ প্রকাশ করলে তারা।

