স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : ২০২২ সালে টি আর বিটি বোর্ড পরিচালিত এসটিজিটি পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। প্রতিবাদে টিআরবিটি অফিসে বিক্ষোভ দেখায় চাকরি প্রত্যাশীরা। তাদের বক্তব্য ফলাফল ঘোষণা না করায় বেকার যুবক-যুবতীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা এবং ক্ষোভ। কিছুদিন পরপরই তারা ভিড় জমাচ্ছে টি আর বিটি বোর্ড অফিসের সামনে। কেন ফলাফল প্রকাশে দেরি হচ্ছে সে বিষয়ে জানতেই তারা ভিড় করছেন।
জানা যায়, তাদের নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্টে একটি মামলা রয়েছে তাই তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না। অপরদিকে তাদের ফলাফল প্রকাশ না করে টিআরবিটি বোর্ড পুনরায় ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি পরীক্ষা গ্রহণ করে। যা নিয়ে ২০২২ সালে জে আর বিটি পরীক্ষা দেওয়া বেকারদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। শুক্রবার পুনরায় তারা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে তাদের বলা হয় চেয়ারম্যান রাজ্যের বাইরে রয়েছে।
তারা অভিযোগ করেন টি আর বি টি অফিসের সামনে দাঁড় করানো গাড়ি, তাদেরকে নাকি মিথ্যে বলা হচ্ছে। বেকাররা অভিযোগ করেছেন যে, পুরনো পরীক্ষার ফল না দিয়েই নতুন পরীক্ষা বা প্রক্রিয়া শুরু করা হয়েছে। যা টিআরবিটির ইতিহাসে নজিরবিহীন। ফলে অবিলম্বে ফল প্রকাশ করে ২০২২ সালের সকল প্রার্থীদের একসঙ্গে নিয়োগের দাবি জানায় তারা

