বাড়িরাজ্যত্রিপুরার মুখ্যমন্ত্রীর সই জাল করার গুরুতর অভিযোগে গ্রেফতার সরকারি কর্মচারী সুদীপ গোস্বামী।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সই জাল করার গুরুতর অভিযোগে গ্রেফতার সরকারি কর্মচারী সুদীপ গোস্বামী।

স্যন্দন ডিজিটাল আগরতলা ২৭ ফেব্রুয়ারি :- পদোন্নতি পাওয়ার লোভে খোদ মন্ত্রিসভার মেমোরেন্ডাম এবং মুখ্যমন্ত্রীর সই জাল করার গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন এজিএমসি ও জিবিপি হাসপাতালের সেন্ট্রাল ওয়ার্কশপের সুপারিনটেন্ডেন্ট সুদীপ গোস্বামী। পশ্চিম ত্রিপুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের আদালত অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে তাকে আগামী ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, সুদীপ গোস্বামী জিবিপি

হাসপাতালে ‘চিফ টেকনিক্যাল অফিসার’ পদে পদোন্নতির জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের সমর্থনে তিনি তথ্য জানার অধিকার আইন-এর মাধ্যমে

প্রাপ্ত কিছু নথি জমা দেন। কিন্তু তদন্তে দেখা যায়, জমা দেওয়া নথির মধ্যে একটি ‘মেমোরেন্ডাম ফর কাউন্সিল অব মিনিস্টার্স’ ছিল, যাতে মুখ্যমন্ত্রীর সই ছিল। স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার জানান, এই ধরনের কোনো নথি সুদীপ গোস্বামীকে সরকারিভাবে দেওয়া হয়নি এবং নথিতে থাকা সইগুলি জাল। শুধু তাই নয়, এই নথি মন্ত্রিসভার গোপনীয়তার শর্ত ভঙ্গ করে। এই গুরুতর অভিযোগ চলাকালীন এদিন আদালতে অভিযুক্তের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করে জানান,

যেহেতু চার্জশিট জমা পড়েছে এবং অভিযুক্ত তদন্তে সহযোগিতা করেছেন, তাই তাকে জামিন দেওয়া হোক। অন্যদিকে, সরকারি আইনজীবী এর তীব্র বিরোধিতা করে বলেন যে, এটি সরকারের সঙ্গে বড় ধরনের প্রতারণা। মামলার গুরুতব বিচার করে সিজেএম সৈকত দাস তার আদেশে উল্লেখ করেন যে, নথিটি জাল করা হয়েছে তা মন্ত্রিসভার অভ্যন্তরীণ গোপনীয়তা এবং রাজ্যের নিরাপত্তার সাথে যুক্ত। অভিযুক্ত দাবি করেছেন যে, আরটিআই-এর মাধ্যমে পাওয়া আসল নথিগুলো তিনি হারিয়ে ফেলেছেন, যা আদালতের কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হয়েছে। আদালত মনে করছে, অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় জামিন পেলে তথ্যপ্রমাণ নষ্ট করার বা সাক্ষীদের প্রভাবিত করার সুযোগ পেতে পারেন। আদালত ভারতীয় ন্যায় সংহিতা-এর বিভিন্ন ধারায় মামলাটি নথিভুক্ত করেছে। পুলিশকে এই ঘটনার আরও গভীরে গিয়ে তদন্ত করার অনুমতি দেওয়া হয়েছে এবং জেল হেপাজতেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারক। মামলার পরবর্তী রিপোর্ট পেশ করার জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করেছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য