বাড়িরাজ্যএকদিন থানার দায়িত্ব পালন করলো ছাত্র-ছাত্রীরা

একদিন থানার দায়িত্ব পালন করলো ছাত্র-ছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি :  একদিনের জন্য ওসি’র দায়িত্ব পালন করলো বিশ্রামগঞ্জের স্কুল ছাত্র সুহান দেববর্মা। সে বিশ্রামগঞ্জ ডন বোসকো স্কুলের অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্র সুহান দেববর্মা। বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় একদিনের জন্য পুলিশ কনস্টেবলের দায়িত্ব পালন করেছে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণি পড়ুয়া ছাত্র সুরণ দেববর্মা, দশম শ্রেণী পড়ুয়া ছাত্র লারপাই মলসুম, মহিলা কনস্টেবল হিসেবে একদিনের জন্য দায়িত্ব পালন করলেন বিশ্রামগঞ্জ ডন বসকো স্কুলের  সপ্তম শ্রেণী পড়ুয়া তুইষা দেববর্মা এবং রবিনা দেববর্মা।

তাদের প্রথমে বিশ্রামগঞ্জ থানায় এসে থানার ভেতরের সমস্ত রুম জি ডি রুম,  আই ও রুম, সেরেস্তা রুম অর্থাৎ যেখানে রিসিভ এবং ডেসপাশ হয়। কিভাবে থানায় এসে কাজ করতে হয়, অভিযোগ জানাতে হয়, আইনি সাহায্য পেতে হয় এবং সমস্ত বিষয়ে তাদেরকে ভালোভাবে অবগত করান বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। এরপর বিশ্রামগঞ্জ থানার ওসির চেয়ারে বসে একদিনের জন্য দায়িত্ব পালন করেন অষ্টম শ্রেণি পড়ুয়া সুহান দেববর্মা। চেয়ারে বসে দায়িত্ব পালন করার পাশাপাশি একদিনের ওসি হিসেবে সুহান দেববর্মা জাতীয় সড়কে যে সমস্ত বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না তাদের মধ্যে হেলমেট বিতরণ করেন। বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে ভেহিকেল চেকিং করেন।

সমস্ত দায়িত্ব পালন করার পর একদিনের ওসি সুহান দেববর্মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে  ভবিষ্যতে পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা প্রকাশ করে। সে বলে সমাজে অপরাধ দমন করতে হলে জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেই একমাত্র। অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রের একদিনের কাজ দেখে এবং বাকি ছাত্র-ছাত্রীদের একদিনের জন্য কনস্টেবল এর দায়িত্ব সুন্দরভাবে পালন করতে দেখে তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য