স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : ত্রিপুরা ইন্ড্রাস্ট্রিয়াল ডেভলাপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক উদ্দ্যম সমাগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।অনেকগুলি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে খেলার সামগ্রী নেই, এর জন্য রাজ্যপাল দক্ষিন জেলার জেলা সভাধিপতি দীপক দত্তকে দায়ী করেন। যে সকল অঙ্গনওয়াড়ী কেন্দ্রে খোলার সামগ্রী নেই তা যাচাই করে খেলার সামগ্রী দেবার পরমর্শ দেন। কিছু সংখ্যক স্কুলে রাজ্য সরকারের দেওয়া পরিকল্পনার মধ্যে কিছু সংখ্যক ছাত্রী সাইকেল পাননি সেগুলো দেখার জন্য জেলা সভাধাপতিকে পরামর্শ দেন।
রাজ্যপাল তাঁর বক্তব্যর মধ্য দিয়ে জানান সরকারের পক্ষ থেকে সকলের জন্য ব্যাঙ্কে স্বাস্থ্য বিমার পরিষেবা রয়েছে। এই বিমা সকলকে করার জন্য পরামর্শ প্রদান করেন। গর্ভবর্তী মহিলাদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের দিকগুলো তুলে ধরেন। লোকজনেরা নিজেদের ছেলে মেয়ের শিক্ষার মান উন্নয়নে নবোদয় বিদ্যালয়ে ছেলে মেয়েদের ভর্তি করানোর পরামর্শ প্রদানকরেন রাজ্যপাল। রাজ্যপাল জানান বর্তমান সময়ে সকলে বাড়ীঘরে কুকুর পালন করে। সেইজায়গায় শুকর পালন করলে কয়েকমাসের মধ্যে একটি শুকর থেকে প্রায় ৫০ হাজার টাকা অর্থ উপার্জন করা যাবে। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে বিভিন্ন স্ব-সহায়কদলের ষ্টলগুলির শুভ উদ্ভোধন করেন রাজ্যপাল। পরে সাব্রুম মহকুমা সাতচাঁদ সুরবালা ইন্ডাস্ট্রি পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পরিদর্শনকালে রাজ্যপাল সম্পূর্ণ ইটভাটা ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের কাজের পরিবেশ, মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান। শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করে রাজ্যপাল ইটের গুণগত মান আরও উন্নত করার উপর জোর দেন।
তিনি বলেন, বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নত মানের ইট উৎপাদন অত্যন্ত জরুরি। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্ব আরোপ করেন। এই পরিদর্শন ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, রাজ্যপালের এই উদ্যোগ শিল্পোন্নয়ন ও শ্রমিক কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে। এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ ত্রিপুরার জেলার এডিশনাল এসপি সুমন মজুমদার, সাতচাদ আর ডি ব্লকের বিডিও সৌরদীপ দেবনাথ, সাব্রুম মহকুমা শাসক সুমন রক্ষিত সহ অনান্যরা।

