বাড়িরাজ্যসমাজে নাবালিকা বিয়ে রুখতে কর্মসূচি

সমাজে নাবালিকা বিয়ে রুখতে কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি :  রাজ্যে বিভিন্ন জায়গা থেকে নাবালিকা বিয়ে নিয়ে প্রশাসনের দিকে আঙ্গুল উঠে। সমাজের একটা অংশের মধ্যে এখনো বড় অসচেতনতা রয়েছে। সচেতনতার যে ঘাটতি সেটা না থাকায় সমাজের উপর প্রভাব বিস্তার করছে। তাই “বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান”-এর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার পশ্চিম জেলা ভিত্তিক সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়াম পশ্চিম জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 উপস্থিত ছিলেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল, সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা। শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা জানান ২০৩০ সালের মধ্যে ভারত বর্ষকে বাল্য বিবাহ মুক্ত করতে প্রচার অভিযান শুরু হয়েছে। অনুরুপ ভাবে ত্রিপুরা রাজ্যকে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে সচেতনতা মূলক প্রচার অভিযান শুরু করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য