বাড়িরাজ্যট্রিপারে চাকায় পিষে মৃত্যু বাইসাইকেল আরোহীর

ট্রিপারে চাকায় পিষে মৃত্যু বাইসাইকেল আরোহীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি :  প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্মার্ট সিটির কম প্রশস্ত রাস্তা দিয়ে ২৪ ঘন্টা যাতায়াত করছে পণ্যবাহী লরি, ট্রিপার, বেসরকারি স্কুল বাস। উদ্বেগ জনক বিষয় হলো নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করছে লরি চালকরা। ফলে আতঙ্ক নগরীতে পরিণত হয়েছে শহর। বৃহস্পতিবার ময়লাখলা সংলগ্ন এলাকায় ঘটে ভয়াবহ যান দুর্ঘটনা।

ট্রিপারে চাকায় পিষে মৃত্যু হয় বাইসাইকেল আরোহীর। মৃত ব্যক্তির নাম দীপক দেব। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে ময়লাখলা যাওয়ার রাস্তার মুখ সংলগ্ন মূল সড়কে। জানা যায় TR-O1BB-1810 নাম্বারের মালবাহী গাড়িটি দীপক দেব নামে এক বাইসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী দীপক দেব গাড়ির চাকার নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় দীপক দেবের। ঘটনাস্থলে উপস্থিত লোকজন সাথে সাথে ঘাতক গাড়িটিকে আটক করে।

ঘাতক গাড়ির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার কর্পোরেটর প্রদীপ চন্দ। প্রদীপ চন্দ জানান দীপক দেব এইদিন সকালে বাইসাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু একটি মালবাহী গাড়ি দীপক দেবকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় দীপক দেবের। ঘাতক গাড়ির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘাতক গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিল বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য