Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য মন্ত্রীর পর্যালোচনা বৈঠক

মন্ত্রীর পর্যালোচনা বৈঠক

মন্ত্রীর পর্যালোচনা বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : মঙ্গলবার সোনার তরী রাজ্য অতিথি শালায় জেলা পর্যায়ের কৃষি উন্নয়ন, মৎস্য ও এসসি কল্যাণ বিষয়ক পর্যালোচনা সভা করা হয়। উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, বিধায়িকা মিনারানী সরকার, বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা।

 মন্ত্রী সুধাংশু দাস বলেন, ২০২৫-২৬ অর্থবর্ষে দপ্তর গুলির আয় ব্যয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সঠিকভাবে মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে অবগত হয়েছেন। একই সঙ্গে কোন জায়গাগুলিতে ঘাটতি রয়েছে সেটাও খুঁজ নিয়ে দেখা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha