স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি :স্কলারশিপ নিয়ে ছাত্রছাত্রীদের হয়রানির শেষ নেই। এস.টি কর্পোরেশনের সি.ই.ও-র নিকট ডেপুটেশন প্রদান করল দুই বাম বিধায়ক সহ এস.এফ.আই ও টি.এস.ইউ। বিগত কয়েক বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতির কারনে স্কলারশিপের টাকা পাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার হতে হচ্ছে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের। তাই মঙ্গলবার এস.টি, এস.সি ও ওবিসি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ সঠিক ভাবে প্রদানের দাবিতে এস.টি কর্পোরেশনের সি.ই.ও-র নিকট ডেপুটেশন প্রদান করল এসএফআই, টিএসইউ সহ দুই বাম বিধায়ক নয়ন সরকার ও সুদীপ সরকার।
এইদিন ডেপুটেশান প্রদানকালে দুই বাম বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন টিএসইউ-র রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা এবং এস এফ আই-র রাজ্য সম্পাদক সৃজন দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৃজন দেব এইদিনের ডেপুটেশান প্রদানের বিষয়ে বিস্তারিত জানান।

