Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি :  জোলাইবাড়ি কাকুলিয়া ব্রিজ এলাকায় ভয়াবহ সংঘর্ষ। লরি ও বাইকের মুখোমুখি  সংঘর্ষে আহত হয় ২ জন, লরি চালক পলাতক। লরি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুইজন। জানা গেছে, TR–03 L 1712 নম্বরের একটি লরির সঙ্গে TR–08 6483 নম্বরের একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক খোকন পাটারী, বয়স ৫৫ বছর এবং তাঁর সঙ্গে থাকা নাবালকের নাম রূপন পাটারী, বয়স ১৬।

 দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জোলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশ। আহত দু’জনকে উদ্ধার করে জোলাইবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, দুর্ঘটনার পর লরি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গেছে, লরি চালকের নাম বর্ধন ত্রিপুরা। তাঁর বাড়ি রতনপুর এলাকায়। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। পলাতক লরি চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha