Tuesday, February 24, 2026
বাড়িরাজ্য১৪ মাস পর আখাউড়া সীমান্ত দিয়ে যাত্রী নিয়ে বাস ত্রিপুরায় প্রবেশ

১৪ মাস পর আখাউড়া সীমান্ত দিয়ে যাত্রী নিয়ে বাস ত্রিপুরায় প্রবেশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : ১৪ মাস পর মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা, কলকাতা ভায়া ঢাকা বাস ত্রিপুরায় প্রবেশ করেছে। বাস পরিষেবা ফ্লেগ অফ করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। একই সঙ্গে বাস যাত্রীদের হাতে ফুল দিয়ে স্বাগত জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, টি.আর.টি.সি -র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়, এমডি হেমন্ত দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, গত ১৫-১৬ মাসে যে ঘটনা গুলি বাংলাদেশে ঘটেছে সেগুলি আর পুনরাবৃত্ত হবে না বলে আশা করে ত্রিপুরাবাসী। বিগত দিনে ভারত ও বাংলার মধ্যে যে মৈত্রী ছিল সেটা পুনঃ প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন যে সরকার বাংলাদেশে ছিল তাদের কোন কার্যকলাপ গ্রহণ করা যায়নি ১৭ মাস।

বর্তমানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দু-দেশের মানুষের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেই দিশা নিয়ে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। বাংলাদেশ থেকে রাজ্যে আসা এক যাত্রী জানান বর্তমানে বাংলাদেশের অবস্থা শান্তিপূর্ণ। বিগত দিনগুলোর মত ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে সেই আশা ব্যক্ত করলেন ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসা এই যাত্রী। অপর এক যাত্রী জানান, যে টানাপুরাণ ছিল সেটা বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়ে লাঘব করেছে। প্রসঙ্গত ২০০১ সালে শুরু হয়েছিল আগরতলা-কলকাতা ভায়া ঢাকা মৈত্রী এবং শ্যামলী বাস পরিষেবা।

কিন্তু, বাংলাদেশের অস্থিরতার কারণে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ ছিল এই পরিষেবা। বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই পরিষেবাটি বন্ধ রাখা হয়েছিল। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হওয়া পর ভারতবর্ষে এবং বাংলাদেশে ভিসা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়। এর মধ্য মঙ্গলবার থেকে পুনরায় বাস পরিষেবা চালু হওয়ায় বাংলাদেশ এবং রাজ্যের যাত্রী সাধারণ যে উপকৃত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য