Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি :  মঙ্গলবার মোহনপুর ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাচেরঘাট সংলগ্ন এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসী। এলাকাবাসীরা জানায় বিগত এক বছর থেকে এলাকায় পানীয় জল পরিষেবা ব্যাহত হচ্ছে। এলাকায় যারা বরিষ্ঠ নাগরিক রয়েছে তাদেরকে বার বার জানানোর পরও পানীয় জল পরিষেবা স্বাভাবিক না হওয়ায় বাধ্য হয়ে তারা পথ অবরোধ করে। অবরোধকারীদের বক্তব্য দীর্ঘ এক বছর ধরে তারা একেবারেই জল পাচ্ছে না।

স্থানীয় ওয়ার্ডে, জলের অফিসে এবং জনপ্রতিনিধিকে এ বিষয়ে বারংবার অবগত করেছেন। অথচ কেউই কর্ণপাত করছে না। দপ্তরের কর্মীরা বলেন পাইপ জ্যাম, যার কারনে তারা জল পাচ্ছে না। কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে অবিলম্বে সংস্কার করার জন্য এবং যতদিন না সরকার হবে ততদিন যেন গাড়ি দিয়ে পানীয় জল বিতরণ করা হয় স্থানীয় চার থেকে পাঁচ শতাধিক পরিবারকে। কিন্তু কেউই কর্ণপাত না করায় এদিন সকাল এগারোটা থেকে সড়ক অবরোধ করে এলাকাবাসী। কিন্তু পরিতাপের বিষয় হলো দুপুর বারোটা পর্যন্ত কোনো আধিকারিকের দেখা পাওয়া যায়নি এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha