Saturday, February 21, 2026
বাড়িরাজ্যকৃষকের আয় দ্বিগুণ করতে তৎপর সরকার: কৃষি মন্ত্রী

কৃষকের আয় দ্বিগুণ করতে তৎপর সরকার: কৃষি মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি :  পূর্ববর্তী সরকার কখনোই কৃষকদের জন্য কাজ করেনি, কিন্তু বর্তমান সরকারের অধীনে কৃষকরা উপকারিতা পাচ্ছেন। বর্তমান সরকার কৃষকের আয় দ্বিগুণ করার কাজ করছে, কারণ কৃষিই আমাদের অর্থনীতির ভিত্তি।

এ কথা জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে নবনির্মিত কৃষিপণ্য বাজার ভবনের উদ্বোধনের সময়।

মন্ত্রী জানান, গত সাত বছরে বর্তমান রাজ্য সরকার শুধু সিপাহীজলা জেলায় ২৩টি বাজার নির্মাণ করেছে, যার ব্যয় হয়েছে ৫৭ কোটি টাকা। এর আগে, তাদের সাত বছরে মাত্র ছয়টি বাজার নির্মাণ করা হয়েছিল এবং ব্যয় হয়েছিল ৪ কোটি টাকা।

তিনি আরও বলেন, বিশালগড়  মহকুমায়  ১৫টি বাজার নির্মাণে ৩৫ কোটি টাকা খরচ হয়েছে।

কৃষি মন্ত্রী বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করা, এবং সে দিকেই রাজ্য ও কেন্দ্র সরকার একসাথে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চায় একটি স্বয়ংসম্পূর্ণ ভারত, আর আমরা চাই স্বয়ংসম্পূর্ণ ত্রিপুরা। এটি সফল করতে হলে আমাদের কৃষিকে গুরুত্ব দিতে হবে।

তিনি  বলেন, শুধু উৎপাদন নয়, পণ্যের সঠিক বাজারও প্রয়োজন; তাই বাজার উন্নয়ন অত্যন্ত জরুরি।

মন্ত্রী জানান রাজ্য সরকার  কৃষকের আয় দ্বিগুণ করার দিকে কাজ করছি। আমি এক কৃষকের সঙ্গে, লক্ষ্মণ রিয়াং (জম্পুইজলা) সাথে জার্মানিতে গিয়েছিলাম। আমরা কালি খাসা , বাসমতি, বার্ডস আই চিলি, আদা, হলুদ  সব অর্গানিক  পণ্য নিয়ে স্টল বসিয়েছিলাম। আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আগে ভারতকে যুক্তরাষ্ট্র থেকে ধান আনার জন্য অপেক্ষা করতে হতো, কিন্তু এখন ভারত সবচেয়ে বেশি ধান উৎপাদন করছে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ভারতকে পৃথিবীর শস্য ভান্ডার বানাতে চান। কৃষিই আমাদের অর্থনীতির মেরুদণ্ড। যদি কৃষক চাষ না করে, তাহলে অন্যরা কী করবে? এজন্য কৃষকের যথাযথ সম্মান দেওয়া আবশ্যক। এ বছর খাদ্য শস্যের চাষ ১২% বৃদ্ধি পেয়েছে। এমন সময়ও ছিল যখন কৃষকরা কোনো সুবিধা পেতেন না। আমাদের এমন মানবসম্পদ আছে যা অন্য কোনো দেশে নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক  সুশান্ত দেব, সভাধিপতি সুপ্রিয়া দাস  দত্ত এবং অন্যান্যেরাও উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য