Friday, February 13, 2026
বাড়িরাজ্যপোলিং স্টেশনের খসড়া তালিকা প্রকাশ

পোলিং স্টেশনের খসড়া তালিকা প্রকাশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : দুয়ারে টিটিএএডিসি নির্বাচন। এর আগে সমস্ত কাজকর্ম শেষ নিচ্ছে নির্বাচন দপ্তরের নির্দেশে রাজ্য প্রশাসন। শুক্রবার আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে আমবাসা মহকুমা শাসক তথা ১০ কুলাই চাম্পাহাওর ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউন্সির ই আর ও রিঙ্কু রিয়াং।

 সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই কেন্দ্রের পোলিং স্টেশনের খসড়া তালিকা প্রকাশ করেন। তিনি বলেন এই কেন্দ্রে মোট ৪৮ টি পোলিং স্টেশন রয়েছে। তার মধ্যে আমবাসা বিধানসভা কেন্দ্রে ২৬ টি, আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রে ১৫ টি, কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে ৩ টি ও সুরমা বিধানসভা কেন্দ্রে ৪ টি। এক্ষেত্রে কারো যদি কোন অভিযোগ থাকে তবে আগামী ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে পাঁচটার মধ্যে তা জানাতে হবে। পরবর্তী সময় আগামী ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত পোলিং স্টেশনের তালিকা প্রকাশ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য