Sunday, February 8, 2026
বাড়িরাজ্যনিগমের অভিযান গরিবের বিরুদ্ধে যুদ্ধ ছাড়া আর কিছু নয় : মানিক

নিগমের অভিযান গরিবের বিরুদ্ধে যুদ্ধ ছাড়া আর কিছু নয় : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ফেব্রুয়ারি :শহরে গত কয়েকদিন ধরে চলছে লাগাতার উচ্ছেদ অভিযান। ফুটপাত দখল করে রাখতে পারবেনা কোন ব্যবসায়ী, কোন গাড়িচালক। এর পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিবাদের সুর চড়ালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার তিনি বলেন যেভাবে আগরতলা শহরে ব্যবসায়ীদের উচ্ছেদ করছে সেটা অমানবিক।

যারা ফুটপাত দখল করছে তাদের পুনর্বাসন দেওয়া দরকার। তারপরেও যদি ফুটপাত দখল করে বসে তখন প্রশাসন ব্যবস্থা নিতে পারে। বিগত দিনে বামফ্রন্ট সরকার এই নীতিতেই চলতেন। এভাবে হঠাৎ করে কিছুদিন পরপর ব্যবসায়ীদের জন্য কোন বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করত না। সবচেয়ে বড় অমানবিক কথা হলো, যেভাবে রাতের অন্ধকারে আক্রমণ করছে এবং তাদের সরঞ্জাম নষ্ট করে দিচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে বামফ্রন্ট আন্দোলন করছে। কারণ এটা গরিবদের বিরুদ্ধে যুদ্ধ ছাড়া আর কিছু নয়। বামফ্রন্ট নিগমের এ ধরনের কার্যকলাপ কোনভাবেই সমর্থন করে না বলে জানান তিনি। অর্থাৎ গরিবদের বিরুদ্ধে যুদ্ধ বলেই নিগমকে কাঠগড়ায় তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য