Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যআইজিএম হাসপাতালে সুলভ কর্মীদের কর্মবিরতি, বৈঠকে বসলেন এম এস

আইজিএম হাসপাতালে সুলভ কর্মীদের কর্মবিরতি, বৈঠকে বসলেন এম এস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২ ফেব্রুয়ারি :  আইজিএম হাসপাতালে গত তিন থেকে চার দিন ধরে কর্মবিরতি চলছে সুলভ কর্মীদের। তাদের দাবি দাওয়া পূরণ না হওয়ায় তারা কর্ম বিরতির ডাক দিয়েছেন। সুলভ কর্মীদের অভিযোগ, তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সুপারভাইজারের সঙ্গে কথা বলতে গেলে তিনি পুলিশ ডেকে এনে কথা বলতে দেন না। তাদের প্রশ্ন পিএফ এবং মেডিকেলের যে সুবিধা রয়েছে সেটা দেওয়া হবে কিনা? কিন্তু এর কোন সদুত্তর দেওয়া হয় না তাদের। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো হাসপাতালে এম এস -এর কাছে গেলে তিনি পর্যন্ত বলে দেন তাদের নিয়োগ করা সংস্থার মালিককে নিয়ে আসার জন্য।

কিন্তু সংশ্লিষ্ট সংস্থা দায়িত্ব নেওয়ার পর থেকে মালিক তাদের সঙ্গে দেখা করছে না। সুতরাং মালিক ছাড়া তাদের সমস্যার সমাধান হচ্ছে না। দিনের পর দিন এ ধরনের তালবাহানা চলতে থাকায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে জানান। এদিকে সোমবার দুপুরে আইজিএম হাসপাতালের এমএস, সদর মহকুমা পুলিশ আধিকারিক, পশ্চিম আগরতলা থানার ওসি সহ সুলভ কর্মীরা বৈঠকে বসেন বলে জানান এক সুলভ কর্মী।  এদিকে সুলভ কর্মীদের কর্ম বিরতির কারণে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং শৌচালয় অত্যন্ত নোংরা অবস্থায় পড়ে আছে। রোগী এবং রোগীর পরিবার-পরিজন অসুস্থ হয়ে পড়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বাইরে শৌচালয়ে যেতে শুরু করেছেন। কিছুদিন পর পর হাসপাতালে সুলভ কর্মীদের তোলা অভিযোগ ঘিরে ব্যাপক হয়রানি হচ্ছে সাধারণ রোগী এবং রোগীর পরিবার পরিজন। অথচ, কুম্ভ নিদ্রা ভাঙছে না স্বাস্থ্য দপ্তরের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য