Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী এবং সাংসদ

প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী এবং সাংসদ

প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী এবং সাংসদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ফেব্রুয়ারি : রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৬-২৭ সালের বাজেট পেশ করেছেন। এই বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ভারত ২০৪৭ -কে লক্ষ্যমাত্রা করে স্বাস্থ্য, শিক্ষা, আধুনিক শিল্প সহ সার্বিক ক্ষেত্রে গুরুত্ব দিয়ে ই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। অপরদিকে সাংসদ রাজীব ভট্টাচার্য প্রতিক্রিয়া ব্যক্ত করার শুরুতেই বলেন, আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের দিকে গুরুত্ব দিয়েই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের সব অংশের মানুষের কথা চিন্তা করে বাজেট পেশ করেছেন। এই বাজেটে সমাজের সব অংশের মানুষের অংশীদারিত্বের বাস্তবে রূপ নেবে। আজকের বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মৌলিক অধিকার যেমন শিক্ষা ও স্বাস্থ্যের উপর। একই সঙ্গে কর ছাড়ের দিকে বিশেষ নজর দিয়েছে সরকার। তবে পরম সৌভাগ্যের বিষয় হলো -উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যের জন্য প্রভিশন রাখা হয়েছে। কিন্তু বিগত দিন অন্যান্য সরকার উত্তর-পূর্বাঞ্চলকে উপেক্ষা করেই বাজেট পেশ করত। বর্তমান সরকার বেশি গুরুত্ব দিচ্ছে উত্তর পূর্বাঞ্চলকে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha