Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য পরিত্যক্ত ঘরে নেশা ঠেক

পরিত্যক্ত ঘরে নেশা ঠেক

পরিত্যক্ত ঘরে নেশা ঠেক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ফেব্রুয়ারি : রবিবার বিকেলে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের মুসলিম পাড়ার ২ নং ওয়ার্ডে একটি পরিত্যক্ত ঘরে নেশা বিরোধী অভিযান চালায় ধর্মনগর থানা পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে চালানো এই অভিযান।

এই অভিযানে ঐ পরিত্যক্ত ঘর থেকে সাবানের কেসে লুকানো প্রায় ৫০ গ্রাম ব্রাউন সুগার এবং প্রায় চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha