স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি :কমলপুর কলেজ লাগুয়া দুই দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই সর্বস্ব। ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা নাগাদ। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। দোকানের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন শুভদীপ শর্মা। দীর্ঘদিন ধরে তিনি একটি কম্পিউটার দোকান চালিয়ে আসছিলেন।
অপরদিকে এলাকায় বাইক মেরামতের দোকান করে নিজের সংসার প্রতিপালন করতেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দুই দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
এই অগ্নিকাণ্ডের জেরে দুই ব্যবসায়ীই এখন কার্যত নিঃস্ব। দোকানের উপরই নির্ভর করত তাদের পরিবার। হঠাৎ এই দুর্ঘটনায় তারা চরম অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তরা সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। দাবি তুলেছেন যেন সরকার তাদের পাশে দাঁড়ায়। অনেকের ধারণা বিদুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।

