Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যভোটের আগে কর্মসংস্থানের ঢাক পিটিয়ে ময়দানে স্বয়ং নামলেন প্রদ্যোত

ভোটের আগে কর্মসংস্থানের ঢাক পিটিয়ে ময়দানে স্বয়ং নামলেন প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জানুয়ারি: টিটিএএডিসি নির্বাচন ঘোষণা না হলেও দোরগোড়ায় নির্বাচন। দীর্ঘ পাঁচ বছরে টিটিএএডিসি-র মধ্যে কর্মসংস্থান, উন্নয়নমূলক কোনো কাজ দেখা না গেলেও ভোটের দু-একমাস আগে কর্মসংস্থানের ঢাক পিটিয়ে ময়দানে স্বয়ং নামলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। বৃহস্পতিবার ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের পক্ষ থেকে কাগজে কলমে প্রায় ১৬১ অটো বিতরণ করা হয় বেকারদের মধ্যে। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই দিনের এই অনুষ্ঠান করা হয়।

এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সি ই এম পূর্ণ চন্দ্র জমাতিয়া, প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা প্রমুখ। তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন আজকে ১৬১ টি অটো বিতরণ করেছেন। আগামী দিন ১ হাজার ৬০০ টি অটো বিতরণ করবেন। কর্মসংস্থান এবং পারিবারিক আর্থিক উপার্জন বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো বলেন, যদি আমাদের খারাপ করতে চায় তাহলে করতে দেন। ঘৃণার মোকাবিলা দিয়ে করা হলে ক্ষতি হবে রাজ্যবাসীর। তাই কেউ ঘৃণা করলে তাকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন। আরো বলেন, যারা বলছেন এডিসির উন্নয়ন হচ্ছে না তারা গিয়ে নিজে দেখতে পারেন এসএসসিতে কিভাবে হোটেল ম্যানেজমেন্ট চালু করা হচ্ছে এবং এছাড়াও অন্যান্য উন্নয়নমূলক কাজ হচ্ছে। যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এআই টেকনোলজি কাজে লাগাতে চান বলে জানান তিনি। উল্লেখ্য, শাসক দল তিপরা মথা এবং দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণকে লাগাতার কাঠগড়ায় তুলছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য