Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য আঞ্চলিক দলগুলোর উপর আর ভরসা নেই আদিবাসীদের : কংগ্রেস

আঞ্চলিক দলগুলোর উপর আর ভরসা নেই আদিবাসীদের : কংগ্রেস

আঞ্চলিক দলগুলোর উপর আর ভরসা নেই আদিবাসীদের : কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জানুয়ারি :আঞ্চলিক দলগুলি থেকে আদিবাসীদের ভরসা উঠে গেছে। সময় এসেছে জাতীয় দল কংগ্রেসের পাশে দাঁড়ানোর। মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এ কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন রাজ্যের আদিবাসীরা বুঝতে পারছে আঞ্চলিক দলগুলির উপর ভরসা করে তারা বিগত দিনে ঠকেছে।

তিপরাল্যান্ড, গ্রেটার তিপরাল্যান্ড স্লোগান হারিয়ে গেছে ত্রিপুরার আঞ্চলিক দলগুলির। এখন মুখ বাঁচানোর জন্য তারা নো -কম্প্রোমাইজ, সাংবিধানিক দাবি, ওয়ান লাস্ট ফাইট সহ বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুলে যাচ্ছে। তাই সময় এসেছে এই আঞ্চলিক দলগুলি থেকে দূরে সরে জাতীয় দলগুলি হয়ে মানুষের দাঁড়ানো এবং বিকল্প হিসেবে কংগ্রেসকে বেছে নেওয়ার। তিনি সেইসব দলকে আরো সমালোচনার সুরে বলেন, সরকারি থেকে দুই শরিক দলের একদল দাবি করছে ককবরক ভাষা দেবনাগরিক হরফে চাই, অপর দল বলছে রোমান হরফে চাই। এটা তাদের দ্বিচারিতা। কিন্তু কংগ্রেস প্রথম থেকেই দাবি করছে রোমান হরফের। তিনি প্রশ্ন তোলেন, একর নিয়ে কেন মোটলেখা দেওয়ার পরেও আন্দোলন করতে হবে? আদিবাসীরা বুঝে গেছে বিজেপি তাদের উন্নয়ন করবে না এবং আঞ্চলিক দলগুলি তাদের সহযোগিতা করবেনা।

 বিগত দিনে কংগ্রেস ত্রিপুরার আদিবাসী অংশের মানুষের জন্য কি কাজ করেছে সেটা এডিসি নির্বাচনের আগে মানুষের সামনে তুলে ধরছে। তিনি বলেন বলেন, সোমবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে জগৎ গুরু শংকর আচার্যের স্নান যাত্রাকে আটকে দিয়েছে উত্তরপ্রদেশের প্রশাসন। এইটা হিন্দু জাতির অবমাননা এবং হিন্দু সন্তদের প্রতি অপমান। এই ঘটনার প্রতিবাদ দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করবে কংগ্রেস দল। ত্রিপুরা রাজ্যেও বুধবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হবে। সাংবাদিক সম্মেলন থেকে তিনি দাবি জানান যে জেলা শাসক জগৎ গুরু শংকর আচার্যকে অপমান করেছেন, সেই জেলা শাসককে অবিলম্বে জেলা শাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হোক। এবং তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সাথে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হোক। জগৎ গুরু শংকর আচার্যের অপমান কোন ভাবে মেনে নেওয়া যায় না বলেও দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখাপাত্র প্রবীর চক্রবর্তী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha