Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য রেলে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত ব্যক্তির

রেলে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত ব্যক্তির

রেলে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত ব্যক্তির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জানুয়ারি :শিলচর থেকে আগরতলাগামী রেলে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত ব্যক্তির। ঘটনা চুরাইবাড়ি রেল স্টেশন থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত বুদ্ধ পাড়া সংলগ্ন এলাকায়।

প্রত্যক্ষ দর্শীরা জানান মঙ্গলবার দুপুরে শিলচর থেকে আগরতলাগামী স্পেশাল ট্রেনটি চুরাইবাড়ি স্টেশন থেকে ছাড়ার পর আউট সিগন্যাল সংলগ্ন বুদ্ধ পাড়া এলাকায় রেলের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচিত ঐ ব্যক্তি। ঘটনার পর স্থানীয়রা খবর দেয় চুরাইবাড়ি রেল স্টেশনে। আরপিএফ ঘটনাস্থলে গিয়ে ধর্মনগর রেল পুলিশকে খবর দেয়। স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একই সাথে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha