Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যসরকারের গর্বের ধান ক্রয় বন্ধ, হতাশ অন্নদাতা

সরকারের গর্বের ধান ক্রয় বন্ধ, হতাশ অন্নদাতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১৭ জানুয়ারি:  রাজ্যে বর্তমান সরকারের গর্বের ধান ক্রয় বন্ধ। নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কৃষক দরদী সরকারের ভূমিকা নিয়ে হতাশা ব্যক্ত করলেন কৃষকরা। ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজ্যের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু করেছিল। যা সাত বছর ধরে ক্রয় করে আসছে। ২০২৫-২৬ অর্থবছরে রাজ্য সরকার থেকে কৃষকদের কাছ থেকে এখনো সহায়ক মূল্যে ধান ক্রয় করে নি। কিন্তু চলতি বছর জানুয়ারির মাঝামাঝি সময় চলে যাচ্ছে, অথচ দপ্তরের এখনো পর্যন্ত কোনো তৎপরতা লক্ষ করা যাচ্ছে না।

এদিকে সরকার ধান ক্রয় করবে বলে কৃষকরা বস্তা ভর্তি করে ধান নিজেদের উঠোনে স্তুপ দিয়ে রেখেছে। এদিকে কৃষকদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। কারণ মাঘ মাসে যদি বৃষ্টি নামে তাহলে তাদের বহু ধান নষ্ট হয়ে যেতে পারে। অনেকেই সেই আশঙ্কা ব্যক্ত করেছেন। এমন পরিবারও আছে যারা ধান বিক্রি করে সংসার প্রতিপালন করে থাকে। তারা আছে মহা সমস্যায়। কমলপুর মহকুমার গঙ্গানগর, মলয়া, মোহনপুর, নোয়াগাও, মেথিরমিয়া, লাটিয়াবিল, সালেমা, হালহালি, কলাছড়ি সমস্ত গ্রামে গিয়ে দেখা যায় সরকারের কাছে ধান বিক্রির আশায় সবাই নিজেদের বাড়ির উঠোনে ধান বস্তাবন্দি করে স্তুপ দিয়ে রেখেছে। কৃষকরা দাবি করেছেন সরকার যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়। কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ যেন দিন দিন কুড়ে খাচ্ছে। সরকার যদি ধান ক্রয় না করে তাহলে কি হবে তাদের অবস্থা? তবে সরকারের এই ধরনের উদাসীনতার কারণে বহু কৃষক আস্থা হারিয়ে ফেলছে। ধান বাজারে বিক্রি করে ফেলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য