Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য রক্তদানের মানুষকে উদ্ভূত করতে চাইছে সরকার : সুশান্ত

রক্তদানের মানুষকে উদ্ভূত করতে চাইছে সরকার : সুশান্ত

রক্তদানের মানুষকে উদ্ভূত করতে চাইছে সরকার : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জানুয়ারি : মঙ্গলবার জিবি বাজার ব্যবসায়ী সমিতি

শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ও মহোৎসব উপলক্ষে মেগা রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জনের উপর রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

 শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, রক্তের বিকল্প নেই। মানুষ মানুষকে রক্ত দিয়ে বাঁচাতে পারে। জিবি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আগামী দিনেও তারা এভাবে রক্তদান শিবিরের আয়োজন করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। তিনি আরো বলেন, রক্তদানের মানুষকে উদ্ভূত করতে বিভিন্ন জায়গায় যখন রক্তদানের আয়োজন করা হয় তখন রাজ্যের মন্ত্রী বিধায়করা উপস্থিত থাকেন। আগামী দিন তাদের আরো উৎসাহিত করার উদ্যোগ নিতে হবে বলে সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি এবং মেয়র। এদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha