Monday, September 21, 2026
বাড়ি রাজ্য পৌষ সংক্রান্তির বাজারে ভিড়

পৌষ সংক্রান্তির বাজারে ভিড়

পৌষ সংক্রান্তির বাজারে ভিড়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জানুয়ারি : রাত পোহালেই পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তির সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য এবং পরম্পরা। মঙ্গলবার সকাল থেকেই আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার সহ অন্যান্য বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তিল্লাই বাতাসা, খেজুরের গুড়, আখের গুড়, চালের গুড়ি সহ রকমারি সামগ্রী নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

রাজধানীর বটতলা বাজারের এক ব্যবসায়ী জানান, পিঠাপুলির বিভিন্ন সামগ্রীর মূল্য বিগত দিনে তুলনায় কমেছে। কিন্তু বাজারে ক্রেতার দেখা নেই। অথচ বাস্তবে সঙ্গে কোন মিল নেই ব্যবসায়িদের কথার। তিল্লাই বাতাসা সংবাদ মাধ্যমের সামনে ১০০ টাকা কেজি বললেও বাজারে মূল্য দেড়শ টাকা থেকে ২০০ টাকা। খেজুরের গুড় বাজারে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা কেজি, আখের গুড় ৮০ টাকা কেজি, চালের গুড়ি ৬০ টাকা কেজি। এক প্রকার ভাবে বাজারে পিঠে পুলির সামগ্রীর মূল্য আঁকার ছোঁয়া। বাজারে গিয়ে পিঠে পুলির সামগ্রী চাহিদা মত ক্রয় করতে পারছে না পিঠেপুলির আগ্রহীরা। এবং আগরতলা শহরে বিভিন্ন জায়গায় বাজারে একই অবস্থা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha