স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জানুয়ারি : ২০২৮ সালে ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। মঙ্গলবার সাংগঠনিক বৈঠকে বসে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসে বিগত দিনের ত্রুটি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন জয় পরাজয় আছে। কিন্তু এর থেকেই শিক্ষা নিয়ে এগোতে হবে। তাই আগামী বিধানসভা নির্বাচনে ভারতের জনতা পার্টি এই কেন্দ্র থেকে অবশ্যই জয়ী হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আর বলেন ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সুশৃঙ্খল দল। মুখ্যমন্ত্রী কার্যকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন তারা যাতে বামফ্রন্টের সৃষ্টি করা উশৃংখলতার ফাঁদে পা না দেয়। জনগণের কাজে যাতে তারা ব্যস্ত থাকেন। কার্যকর্তাদের সাথে যাতে দূরত্ব তৈরি না হয় সেজন্য বিভিন্ন সময় সাংগঠনিক বৈঠক করা হয়। এছাড়াও যখন সংগঠনের মধ্যে ঢিলেঢালা অবস্থা তৈরি হয় তখন সাংগঠনিক বৈঠক করা হয় বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ডল সভানেত্রী সহ অন্যান্যরা।

