Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য যুবককে রক্তাক্ত করল দুর্বৃত্তরা

যুবককে রক্তাক্ত করল দুর্বৃত্তরা

যুবককে রক্তাক্ত করল দুর্বৃত্তরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জানুয়ারি :  রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সাব্রুমের থাইবুং এলাকা। এক যুবককে পৈশাচিক কায়দায় পিটিয়ে আধমরা করার অভিযোগ উঠল দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। আক্রান্ত হৃদয়ের শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাত ১০টা নাগাদ থাইবুং বাজারে প্রবীর দাস ও অপু দাস নামক দুই ব্যক্তি হৃদয় দাসের ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পর বুক, পিঠ ও মাথায় এলোপাথাড়ি লাথি ও ঘুষি দেয় অভিযুক্তরা।

 এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করা হয়। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার না করলে বড়সড় অঘটন ঘটে যেতে পারত। প্রাথমিকভাবে তাকে সাব্রুম মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও মাথায় গুরুতর আঘাত থাকায় চিকিৎসকরা দ্রুত সিটি স্ক্যান ও উন্নত চিকিৎসার পরামর্শ দেন।স্থানান্তরিত করা হয়েছে জেলা হাসপাতালে। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় সাব্রুম থানায় একটি লিখিত মামলা জমা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha