Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য বইয়ের উন্মোচন করলেন রাজ্যপাল

বইয়ের উন্মোচন করলেন রাজ্যপাল

বইয়ের উন্মোচন করলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জানুয়ারি :ইংরেজি নববর্ষের প্রথম দিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পিবি পাবলিশার্সের পক্ষ থেকে পাঁচটি নতুন বইয়ের উন্মোচন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি অনুষ্ঠানের উদ্বোধন এবং বইয়ের উন্মোচন করে বক্তব্য রেখে বলেন, যে পাঁচটি বই উন্মোচন হয়েছে সেগুলি আগামী দিন মানুষের ঐক্যতা ও জ্ঞানের প্রসার ঘটাবে।

পাশাপাশি এই বইগুলি মানুষের আগামী দিনের দিশা দেখাবে। রাজ্যপাল আরো বলেন ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। কারণ পর্যটন কেন্দ্রগুলির বিকাশ কিভাবে ঘটানো যায় সেদিকেই গুরুত্ব দিয়ে চলেছে সরকার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha