Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য হাইওয়ে ফরেস্ট রেস্ট রুমের উদ্বোধন করলেন বনমন্ত্রী

হাইওয়ে ফরেস্ট রেস্ট রুমের উদ্বোধন করলেন বনমন্ত্রী

হাইওয়ে ফরেস্ট রেস্ট রুমের উদ্বোধন করলেন বনমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ ডিসেম্বর : বন দপ্তরের এফ.সি.এ ফান্ড থেকে অর্থ ব্যয় করে নির্মিত হাইওয়ে ফরেস্ট রেস্ট রুম অর্থাৎ শৌচালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বুধবার অরণ্য ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে হাইওয়ে ফরেস্ট রেস্ট রুমের উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।

 সাথে উপস্থিত ছিলেন বন দপ্তরের আধিকারিকরা। হাইওয়ে ফরেস্ট রেস্ট রুমের উদ্বোধনের পর মন্ত্রী অনিমেষ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই বছর ২০২৪-২৫ সালের এফ.সি.এ ফান্ড থেকে অর্থ ব্যয় করে মোট ৫ টি হাইওয়ে ফরেস্ট রেস্ট রুম নির্মাণ করা হয়েছে। বুধবার সেই গুলির উদ্বোধন করা হয়েছে। আগামী বছর আরও ৮ টি এই ধরনের হাইওয়ে ফরেস্ট রেস্ট রুম নির্মাণ করা হবে। এই হাইওয়ে ফরেস্ট রেস্ট রুম ব্যবহার করার জন্য ১০ টাকা দিতে হবে। যে কেউ এই হাইওয়ে ফরেস্ট রেস্ট রুম ব্যবহার করতে পারবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha