Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপরিবহণ দপ্তরের উদ্যোগে বৈঠক

পরিবহণ দপ্তরের উদ্যোগে বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ ডিসেম্বর : বুধবার মহাকরণের কনফারেন্স হলে পরিবহন দপ্তরের সচিব, কমিশনার, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব, গ্রামোন্নয়ন ও জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকার, পূর্ত দপ্তরের তত্ত্বাবধায়ক বাস্তুকার, ত্রিপুরা হাউজিং বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং পরিবহন দপ্তরের ৮ জেলার অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে স্পেশাল এসিস্টেন্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্টের অধীন বিভিন্ন প্রকল্প গুলির পর্যালোচনা ও চলমান কাজ গুলোর অগ্রগতি নিয়ে এক বৈঠক করা হয়।

 এই বৈঠকে পৌরহিত্য করেন পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সমগ্র রাজ্যে পরিবহণ দপ্তরের উদ্যোগে যে সকল উন্নয়ন মূলক কর্মসূচি চলছে সেই গুলির পর্যালোচনা বৈঠক করা হয়েছে এইদিন। যে সকল ঠিকেদার এই সকল উন্নয়ন মূলক কাজের সাথে যুক্ত তাদেরকেও এইদিনের পর্যালোচনা বৈঠকে রাখা হয়েছে। তিনি এইদিন পরিবহণ দপ্তরের অধীন চলমান প্রকল্প ও কাজের অগ্রগতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন আগামি ৫ থেকে ৬ মাসের মধ্যে সকল প্রকল্পের কাজ সম্পন্ন হয়ে যাবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য