Monday, August 10, 2026
বাড়ি রাজ্য বিনা পারমিটে অটো বিক্রির প্রতিবাদে শহরে গণধর্না

বিনা পারমিটে অটো বিক্রির প্রতিবাদে শহরে গণধর্না

বিনা পারমিটে অটো বিক্রির প্রতিবাদে শহরে গণধর্না

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ ডিসেম্বর : রাজ্যে অটো বিক্রি করা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠল বাজাজ কোম্পানির বিরুদ্ধে। চার শতাধিক অটো বিনা পারমিতে বিক্রি করার অভিযোগে সেই কোম্পানির বিরুদ্ধে উঠেছে। সোমবার এর প্রতিবাদে রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায় পশ্চিম ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের পক্ষ থেকে গণধর্নার আয়োজন করা হয়। তাদের প্রশ্ন, প্রশাসনকে ঘুমে রেখে বিনা পারমিটে কিভাবে চার শতাধিক অটো বিক্রি করল বাজাজ কোম্পানি? তাদের আরো অভিযোগ ত্রিশ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা চালকদের কাছ থেকে হাতিয়ে নিয়ে এই জালিয়াতি করে চলেছে।

 ফলে তারা সেই অটো নিয়ে রাস্তায় নামলে তাদের বিরুদ্ধে জরিমানা আদায় করছে ট্রাফিক পুলিশ। এই অবস্থায় বাজাজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। তারা রোজা নিয়েছেন আগেও পরিবহন দপ্তরকে চিঠি দিয়েছেন এবং দস্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর নজরে এনেছেন বিষয়টি। অথচ মন্ত্রীর সঙ্গে কথা বলার পরেও তাদের সমস্যার সমাধান হয়নি। তাই অবিলম্বে পারমিট বিহীন অটো রেজিস্ট্রেশন করা বন্ধ করা দাবিতে গণধর্নায় সামিল হয়েছেন। বিকাল ৪ টা পর্যন্ত চলবে তাদের গণধর্না কর্মসূচি। না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন। শুধু আগরতলা শহরে নয়, গোটা রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে জানান সংগঠনের নেতা অসীম দত্ত। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বাজাজ কোম্পানির বিরুদ্ধে এই অভিযোগ দাঁড় করানো হলেও এখন পর্যন্ত কোন ধরনের প্রতিবাদ কিংবা ঘটনার সততা স্বীকার করছে না পরিবহন দপ্তরের মন্ত্রী ও আধিকারিক থেকে শুরু করে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha