Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যরাজ্যে খুন ডেলিভারি বয়

রাজ্যে খুন ডেলিভারি বয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ ডিসেম্বর : রাজ্যে খুন হল এক ডেলিভারি বয়। এই চাঞ্চল্যকর খুনের ঘটনা সংঘটিত হয় বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার সংলগ্ন সর্দার পাড়া এলাকায়। মৃত ডেলিভারি বয়ের নাম প্রবীর শীল। বয়স ২১ বছর। সে জোমাটো কোম্পানিতে কাজ করতো। রবিবার তার বাবা বাড়িতে ফিরে ছেলেকে না পেয়ে ফোন করলে তার ফোন ধরে অন্য এক যুবক। সে যুবক জানায় প্রবীরকে মারধর করছে কয়েকজন।

 চা বাগান এলাকায় যাওয়ার জন্য। এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রবীরকে না পেয়ে বহু খোঁজাখুঁজির পর সর্দারপাড়া এলাকায় প্রবীরকে আধমরা অবস্থায় পায় তার বাবা। তারপর হাসপাতাল নিয়ে আসলে কয়েকজনের নাম জানতে পারে তার বাবা। আরো জানতে পারে তাকে ফোন করে নিয়ে গিয়েছিল তারা। পরবর্তী সময় এক যুবক এসে তার বাবাকে ছেলের ভাঙ্গা মোবাইল ফোনটি দিয়ে যায়। তারপর কর্তব্যরত চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে ডেলিভারি বয়। প্রবীরের বাবা আরও জানান, তার ছেলের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রড কিংবা কোন শক্ত সামগ্রী দিয়ে তার উপর বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। সোমবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রবীরের বাবা জিবি হাসপাতালে মর্গে দাঁড়িয়ে ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য